1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশের প্রথম প্রোস্টেট ক্যান্সার চিকিৎসার ট্যাবলেট ‘রেলুপ্রোস’ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

দেশের প্রথম প্রোস্টেট ক্যান্সার চিকিৎসার ট্যাবলেট ‘রেলুপ্রোস’

  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৩৪৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: রেনাটা লিমিটেড, বাংলাদেশে প্রথমবারের মতো ‘রেলুপ্রোস ১২০মি.গ্রা. ট্যাবলেট’ বাজারজাত করছে যাতে রয়েছে রেলুগোলিক্স ১২০মি.গ্রা.।

প্রোস্টেট ক্যান্সার পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় এবং বয়স বাড়ার সাথে সাথে প্রকোপ বৃদ্ধি পায়। বিশ্বব্যাপী, বার্ষিক ১৪,০০,০০০-এর বেশি পুরুষ এই রোগে আক্রান্ত হয় এবং ৩৭৫,০০০-এরও বেশি মৃত্যু ঘটে। রোগীর সংখ্যায় বিশ্বে তৃতীয় সর্বাধিক এবং ক্যান্সারজনিত মৃত্যুর অষ্টম কারণ এটি।

এখন পর্যন্ত, প্রোস্টেট ক্যান্সার ব্যবস্থাপনার জন্য অ্যান্ড্রোজেন ডেপ্রিভেশন থেরাপি অপরিহার্য। রেলুগোলিক্স হল প্রথম মুখে খাবার গোনাডোট্রপিন-রিলিজিং হরমোন রিসেপ্টর এন্টাগোনিস্ট যা মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা ১৮ ডিসেম্বর, ২০২০-এ অনুমোদিত হয়। রেলুগোলিক্সের আগে, প্রোস্টেট ক্যান্সার চিকিৎসার জন্য শুধুমাত্র ইনজেকশনজাতীয় ওষুধ ব্যবহার হত।

রেলুপ্রোস (রেলুগোলিক্স) অধিক কার্যকরী, দৈনিক একবার সেব্য এবং রোগীদের জন্য আরও সাশ্রয়ী। রেনাটা লিমিটেড প্রতিটি রেলুপ্রোস ১২০মি.গ্রা. ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য ২৫০ টাকা নির্ধারণ করেছে। রেনাটা লিমিটেড, নিজস্ব ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে এবং বিনা পরিবহন খরচে ওষুধটি রোগীদের হাতে পৌঁছে দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION