1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নতুন প্রজন্মকে ড. ওয়াজেদের পথ অনুসরণ করতে হবে: ড. আরেফিন - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে

নতুন প্রজন্মকে ড. ওয়াজেদের পথ অনুসরণ করতে হবে: ড. আরেফিন

  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ৩১১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: নতুন প্রজন্মকে ড. এম এ ওয়াজেদ মিয়ার ‘সত্য চর্চার’ পথ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। কারণ, তিনি তার সারাজীবন নতুন প্রজন্মের ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করেছেন।

তিনি বলেন, ড. ওয়াজেদ মিয়া তার সারাজীবন সত্য চর্চাকে কাজে লাগিয়েছেন। আমরা আশা করি, নতুন প্রজন্ম তার এই আদর্শ অনুসরণ করবে। যেমনটা তিনি তার জীবদ্দশায় সর্বদা তাদের ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করে গেছেন।

বিশিষ্ট এ পরমাণু বিজ্ঞানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বার্তা সংস্থা বাসস’র সঙ্গে কথা বলার সময় ড. আরেফিন সিদ্দিক ড. ওয়াজেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি বলেন, ড. ওয়াজেদ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ গঠন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চার করেন।

ওয়াজেদ মিয়ার উত্তরাধিকারী হিসেবে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করা আরেফিন সিদ্দিক বলেন, বিজ্ঞান চর্চার পাশাপাশি ড. ওয়াজেদ সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন। তার অনুপস্থিতিতে আমরা তার সব স্বপ্ন বাস্তবায়ন করব।

নতুন প্রজন্মের সামনে বঙ্গবন্ধুর ব্যাপারে ড. ওয়াজেদের চিন্তা-ভাবনা তুলে ধরার ব্যাপারে জোর দিয়ে বাসস’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. আরেফিন বলেন, ড. ওয়াজেদ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ’ শীর্ষক বঙ্গবন্ধুর স্মৃতির ওপর একটি বই লিখেছেন।

তিনি আরো বলেন, ড. ওয়াজেদ জাতির পিতার জামাতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী হিসেবে কখনো কোনো সুবিধা গ্রহণ করেননি।

ড. আরেফিন বলেন, তার সরলতা সাধারণ জীবনযাপনে আমাদের উৎসাহিত করে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট এ পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়া (সুধা মিয়া) ২০০৯ সালের ৯ মে মারা যান।

তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘী ফতেহপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION