1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বর্তমান প্রজন্মের কাছে ওয়াজেদ মিয়ার জীবন ও কর্ম অনুকরণীয়: স্পিকার - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে

বর্তমান প্রজন্মের কাছে ওয়াজেদ মিয়ার জীবন ও কর্ম অনুকরণীয়: স্পিকার

  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ৩১৭ জন পঠিত
ডেস্ক রিপোর্ট: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ড. এম এ ওয়াজেদ মিয়া অত্যন্ত সৎ ও কঠিন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। আত্মমর্যাদায় বলীয়ান হয়ে মেধা ও দক্ষতা দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্র পর্যন্ত তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। বর্তমান প্রজন্মের কাছে ড. এম এ ওয়াজেদ মিয়ার জীবন ও কর্ম অনুকরণীয়।
সোমবার রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন। অনুষ্ঠানে ড. এম এ ওয়াজেদ মিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতি গঠনে তার অবদানগুলো সবার কাছে ছড়িয়ে দিতে হবে। এর মাধ্যমে নতুন প্রজন্ম তার মতো জীবন গঠনে উৎসাহ পাবে। তার মতো দক্ষ পরমাণু বিজ্ঞানী দেশের উন্নয়নে অত্যন্ত প্রয়োজন।
তিনি বলেন, পীরগঞ্জে জন্মগ্রহণকারী এই মহান ব্যক্তির কাছ থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শেখার আছে। তার বিশেষায়িত ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। তার লেখা বইও প্রকাশিত হয়েছে। অনেক গবেষণা কাজের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন। দেশের বাইরে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা ও গবেষণা করেছেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ড. এম এ ওয়াজেদ মিয়ার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা হোসেন আজ মেধার স্বাক্ষর রেখে কাজ করে চলেছেন। সায়মা হোসেন সারাবিশ্বে অটিজমজনিত জটিলতা সমাধানকল্পে কাজ করছেন এবং সজীব ওয়াজেদ জয় একজন বিশ্বখ্যাত আইটি বিশেষজ্ঞ, যিনি ডিজিটাল বাংলাদেশের রূপকার হিসেবে কাজ করছেন।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION