1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই: কৃষিমন্ত্রী - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান নির্বিঘ্ন ঈদ যাত্রা: সড়ক ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ

আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই: কৃষিমন্ত্রী

  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ২৪১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আন্দোলন করে সরকার পতনের হুমকি দিচ্ছে বিএনপি। তারা যতই আন্দোলন করুক সফল হবে না। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। নির্বাচনে আসতে হবে। নির্বাচনে না এলে বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কোনোদিন সফল হবে না।

সোমবার বেলা ১১টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া গ্রামে ‘ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস’ উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি। তারেক রহমান লন্ডনে পালিয়ে আছেন। তারা কীভাবে বিএনপিকে ক্ষমতায় নেবেন? বিএনপির আন্দোলন মানেই মানুষ হত্যা ও জ্বালাও-পোড়াও করা। কিন্তু মানুষ এখন আর আন্দোলনের নামে ধ্বংসাত্মক রাজনীতি চায় না। মানুষ চায় শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন। তাই আগামী নির্বাচনে আবারো দেশবাসী আওয়ামী লীগকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে।

আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তার দিক নির্দেশনায় বরিশাল অঞ্চলের কৃষিখাতের উন্নয়নের জন্য সমন্বিত বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। বরিশালের অতীত গৌরব আবার ফিরিয়ে আনা হবে। বরিশাল আবার হবে বাংলাদেশের শস্য ভাণ্ডার।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরো বক্তৃতা করেন- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাহজাহান কবীর, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার, বরিশাল ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলমগীর হোসেন, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামসুল আলম প্রমুখ।

সুধী সমাবেশ শেষে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক নন্দপাড়া গ্রামে আবাদ হওয়া ব্রি-৬৭ ও ব্রি-৮৯ বোরো ধানের প্রদর্শনী মাঠের পাকা ধান পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION