1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৩ বছরে সাড়ে চার হাজারেরও বেশি ভিসা দিয়েছে রোমানিয়া - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

৩ বছরে সাড়ে চার হাজারেরও বেশি ভিসা দিয়েছে রোমানিয়া

  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ৫৯৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, রোমানিয়া গত চার মাসে বাংলাদেশিদের জন্য এক হাজার ১৮০টি ভিসা ইস্যু করেছে। এছাড়া গত তিন বছরে বাংলাদেশিদের মোট চার হাজার ৬২৯টি ভিসা ইস্যু করেছে ইউরোপের এই দেশটি।

সোমবার (৯ মে) এক বার্তায় এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন জানান, ভারতের নয়াদিল্লির রোমানিয়া দূতাবাস ২০২০ সালে বাংলাদেশিদের জন্য ৫৮০টি ভিসা ইস্যু করে। আর গত বছর এ সংখ্যা ছিলো ২ হাজার ৮৬৯টি। এছাড়া চলতি বছরের ১৬ এপ্রিল পর্যন্ত এক হাজার ১৮০টি ভিসা পেয়েছে বাংলাদেশিরা।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া থেকে বৈধ কাজের ভিসা নিয়েও বেশ কিছু সংখ্যক বাংলাদেশি এখন রোমানিয়া যাচ্ছেন।

বর্তমানে ঢাকা থেকে রোমানিয়ার একটি কনস্যুলার প্রতিনিধিদল দেশটির ভিসা কার্যক্রম পরিচালনা করছে। গত মাসের মাঝামাঝি থেকে তারা এ কার্যক্রম শুরু করে। এতদিন বাংলাদেশে রোমানিয়ার কোনো মিশন ছিল না। দিল্লির মিশন থেকেই বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখতো দেশটি।

এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানিয়েছিলেন, বাংলাদেশিদের পাঁচ হাজার ভিসা দেবে রোমানিয়া। এ লক্ষ্যে মার্চ মাসে ছয় সদস্যের একটি কনস্যুলার টিম বাংলাদেশে আসবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION