1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রকৌশলীদের দেশের টেকসই উন্নয়নে অবদান রাখতে হবে: রাষ্ট্রপতি - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

প্রকৌশলীদের দেশের টেকসই উন্নয়নে অবদান রাখতে হবে: রাষ্ট্রপতি

  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৩৮০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: প্রকৌশলীদের অর্জিত জ্ঞান ও দক্ষতার প্রয়োগ ঘটিয়ে দেশের টেকসই উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে শুক্রবার এক বাণীতে এ আহ্বান জানান তিনি।

আইইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে দেশের সব প্রকৌশলীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, দেশের প্রযুক্তি ও অবকাঠামোগত উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম। প্রকৌশল শিক্ষার বিকাশ, মান নিয়ন্ত্রণ, প্রকৌশলীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, উচ্চতর প্রকৌশল শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে আইইবি প্রশংসনীয় ভূমিকা রাখছে।

তিনি বলেন, জাতীয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিটি পদক্ষেপে প্রকৌশলীদের মেধা-মনন এবং শ্রম-ঘাম জড়িয়ে রয়েছে।

বিশ্বায়নের এই যুগে প্রযুক্তি ও প্রকৌশল জ্ঞানের বিকাশ ব্যতীত সামগ্রিক উন্নয়ন অসম্ভব একথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে প্রকৌশল শিক্ষায় প্রতিনিয়ত পরিবর্তন আসছে। যুক্ত হচ্ছে নিত্যনতুন উদ্ভাবন ও জ্ঞান। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে দেশের প্রকৌশলীদের প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যায় সর্বশেষ জ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে অবহিত থাকা আবশ্যক।

রাষ্ট্রপতি বলেন, দেশের টেকসই উন্নয়নে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আইইবি’র নিরন্তর প্রয়াস অব্যাহত থাকবে।

মো. আবদুল হামিদ বলেন, বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ একটি দেশে পরিণত করতে সরকার ‘রূপকল্প-২০২১’ ঘোষণা করেছে। প্রণীত হয়েছে ডেল্টা প্ল্যান-২১০০। বাস্তবায়িত হচ্ছে পদ্মাসেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর ও কর্ণফুলী টানেলের মতো মেগা প্রকল্প।

তিনি বলেন, সরকারের এসব মহাপরিকল্পনা বাস্তবায়নে দক্ষ মানবসম্পদ হিসেবে প্রকৌশলীদের ব্যাপক অবদান রাখার সুযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION