1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সরকারের সময়োপযোগী পদক্ষেপেই হাওরে বড় ক্ষতি হয়নি: শামীম - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার দেশকে নতুন কিছু দেওয়ার প্রত্যয়ে তরুণদের রাজনীতি করা উচিত: রিজভী ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাতিষ্ঠানিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটি দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশীল রাষ্ট্র হতে পারে না : স্বাস্থ্যমন্ত্রী

সরকারের সময়োপযোগী পদক্ষেপেই হাওরে বড় ক্ষতি হয়নি: শামীম

  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৩০৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণেই হাওরে বড় ধরনের ক্ষতি হয়নি। বৃষ্টির পানিতে হাওরে প্লাবিত হয়ে ফসলের ২ শতাংশ ক্ষতি হয়েছে।

শুক্রবার শরীয়তপুর জেলার নড়িয়া-জাজিরার পদ্মার ডানতীর রক্ষা প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এনামুল হক শামীম বলেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণেই বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে হাওরের মানুষ। দেশে ২ লাখ ২২ হাজার ৮শ’ ৫ হেক্টর হাওর রয়েছে। এর মধ্যে ৫ হাজার ৭শ’ ৬৫ হেক্টর হাওরের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতের মেঘালয়, চেরাপুঞ্জিসহ কয়েকটি এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছিল। ঐ বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে হাওর ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতির পরিমাণ ২ শতাংশ।

উপমন্ত্রী বলেন, হাওরে ফসলের ৯০ শতাংশ কৃষকরা ঘরে তুলেছেন। বাকিটা কৃষকরা অতি দ্রুতই তুলতে পারবেন। পানিসম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও কৃষিবিভাগ সবাই একসঙ্গে কাজ করেছে। সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণেই বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে হাওর অঞ্চল।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত হাওরের ব্যাপারে খোঁজখবর নেন। প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমি (উপমন্ত্রী) নিয়মিত ঐ এলাকা পরিদর্শন করেছি। তিনদিন সেখানে থেকে কাজও করেছি। সেখানকার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। আর হাওরের সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে মন্ত্রণালয়। হাওরবাসীর মুখে হাসি ফোটানোর জন্য শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION