1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাংবাদিকদের কল্যাণে কাজ করছেন শেখ হাসিনা: তথ্যমন্ত্রী - Bangladesh Khabor
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সাংবাদিকদের কল্যাণে কাজ করছেন শেখ হাসিনা: তথ্যমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৩২৪ জন পঠিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিকদের কল্যাণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগ্রহে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তৈরি হয়েছে। সাংবাদিকদের সহায়তায় স্থায়ী ব্যবস্থাপনার জন্য তিনি এ ট্রাস্ট করে দেন। বর্তমানে এটি সাংবাদিকদের ভরসার জায়গায় পরিণত হয়েছে। এর মাধ্যমে এ পর্যন্ত সাংবাদিকদের মাঝে ২২ কোটি টাকা দেওয়া সম্ভব হয়েছে। জাতির পিতার কন্যা শেখ হাসিনার গঠন করা ট্রাস্ট সব দলমতের সাংবাদিকদের জন্য অবারিত।

শুক্রবার বিকেলে খুলনা প্রেস ক্লাবের শহিদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। করোনা প্রতিরোধে এ পর্যন্ত দেশে ২৫ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। মুজিববর্ষে লাখো ভূমিহীন-গৃহহীনকে জমিসহ পাকা ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।

খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক সুভাষ চন্দ্র বাদল, বিএফইউজের মহাসচিব দীপ আজাদ, খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ও প্রেস ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম।

অনুষ্ঠান শেষে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে চিকিৎসা সহায়তা হিসেবে ৩২ জনকে ও করোনাকালীন প্রণোদনার অংশ হিসেবে ৮৬ জন সাংবাদিককে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION