1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঈদে অতিরিক্ত ভাড়া না নেয়ার আহ্বান সেতুমন্ত্রীর - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

ঈদে অতিরিক্ত ভাড়া না নেয়ার আহ্বান সেতুমন্ত্রীর

  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৪২৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: জাতীয় স্বার্থে ঈদে ঘরমুখী মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নেয়ার জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের এ আহ্বান জানান তিনি।

পথে যাত্রীরা যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হয় সেদিকে কঠোরভাবে নজর দিতে বিআরটিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন খোঁজখবর নিচ্ছেন। কোনোভাবেই যেন ঘরমুখী মানুষকে কোনো প্রকার ভোগান্তির শিকার হতে না হয়। তাহলে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

তিনি বলেন, বিগত যেকোনো সময়ের তুলনায় এবার দেশের সড়ক-মহাসড়কের অবস্থা অনেক ভালো। একসঙ্গে এত মানুষ ঘুরমুখী হওয়ায় একটু ধীর গতি হতে পারে, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো তৎপর থাকতে হবে।

বিএনপি মহাসচিবের সরকার পতন আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, বিএনপির আন্দোলন হবে কোন বছর?

বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের (বিএনপির) আন্দোলনের নেতা কে? সামনের নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবে কে? তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। বিএনপি এখন পথহারা পথিকের মতো।

তিনি আরো বলেন, বিএনপিকে এ দেশের মানুষ চায় না। নেতিবাচক রাজনীতির কারণে দেশের মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপি দেশের মানুষের চিন্তা না করে ক্ষমতার চিন্তা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION