1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আজ যে ‘সুখবর’ দিতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী - Bangladesh Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ১ বাউফলে গভীর রাতে আগুনে ৭ কুড়েঘর পুড়ে ছাই, নাশকতার অভিযোগ ব্যক্তিগত কারও ‘ফুয়েল পাশে’ জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন সোমবার, রয়েছে যেসব কর্মসূচি আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ আড়াইহাজারে মিথিলা গ্রুপ পরিদর্শনে পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

আজ যে ‘সুখবর’ দিতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২৮৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: আজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। বুধবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এস জয়শঙ্কর আগামী ২৮ থেকে ৩০ এপ্রিল বাংলাদেশ ও ভুটান সফর করবেন।

এদেশে সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গেও আলোচনা করবেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, এই সফরে এস জয়শঙ্কর বাংলাদেশকে সুখবর দেবেন। তবে কী সুখবর দেবেন, তা তিনি স্পষ্ট করেননি।

এ নিয়ে ড.মোমেন আরও বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য সফরে তিস্তার পানি বণ্টন, সীমান্ত হত্যা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে বিশেষভাবে আলোচনা হবে। জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা এসেছিলেন। ওই সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানান। এবার শেখ হাসিনার ভারত সফরের জন্য মোদির আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র নিয়ে ঢাকা আসছেন এস জয়শঙ্কর। আগামী জুনের মাঝামাঝি শেখ হাসিনা ভারত যাবেন বলে আশা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION