1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান নির্বিঘ্ন ঈদ যাত্রা: সড়ক ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ

বন্যা মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী

  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২৬৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: আগাম বন্যা মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
ঈদুল ফিতর উপলক্ষে বুধবার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের হল রুমে সাত শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানটির আয়োজন করে রাহমাহ্ ইন্টারন্যাশনাল সোসাইটি কুয়েত-বাংলাদেশের অঙ্গপ্রতিষ্ঠান সোসাইটি ফর সোশ্যাল অ্যান্ড টেকনোলজি সাপোর্ট বাংলাদেশ।

এনামুর রহমান বলেন, সাধারণত কালবৈশাখীকে আমরা বেশি ভয় পাই না। কারণ এটা বৈশাখ মাসে হয়। এ ঝড়ে মানুষের ঘরবাড়ির ক্ষতি হয়। এ ক্ষতি থেকে উত্তরণের জন্য পর্যাপ্ত পরিমাণ টিন ও গৃহনির্মাণ বাবদ নগদ অর্থের ব্যবস্থা রয়েছে। যেখানেই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তের খবর পাই, সেখানেই আমরা টিন ও অর্থ বরাদ্দ দিয়ে থাকি। এছাড়া মে মাসে সাধারণত ঘূর্ণিঝড় হয়ে থাকে। মে-জুন মাসে আগাম বন্যা হয়ে থাকে, সেজন্য আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

তিনি আরো বলেন, সারাদেশে সব মিলিয়ে ৯ লাখের বেশি গৃহহীন মানুষের তালিকা করা হয়েছে। আগামী কয়েক বছরে পর্যায়ক্রমে তাদের ঘর হস্তান্তর করা হবে। সরকারের পক্ষ থেকে গৃহহীনকে এত ঘর দেওয়ার দৃষ্টান্ত সারাবিশ্বেও নেই।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সোসাইটি ফর সোসাল অ্যান্ড টেকনোলজি সাপোর্টের কান্ট্রি ডিরেক্টর ড. সাঈদ সাবরী, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সিইও ড. আনোয়ারুল কাদের নাজিম, সোসাইটি ফর সোসাল অ্যান্ড টেকনোলজি সাপোর্টের প্রজেক্ট ডিরেক্টর জাফর আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION