1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৬০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে

৬০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার

  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩০৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান চাহিদা মিটাতে ৬০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার। একই সঙ্গে প্রায় ৩.৭৫ লাখ মেট্রিক টন জ্বালানি তেলও কেনা হবে। এরই মধ্যে পৃথক দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

অর্থমন্ত্রী আ ফ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারের ক্রয় সংক্রান্ত (সিসিজিপি) মন্ত্রিসভা কমিটির ১৪ তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিসভা বিভাগের অতিরিক্ত সচিব মো. সাবিরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, ৪ হাজার ৫৪.৩৮ কোটি টাকা মূল্যের ৩.৭৫ লাখ মেট্রিক টন জ্বালালি তেল ক্রয় করতে খনিজ ও জ্বালানি সম্পদ বিভাগের দেওয়া একটি প্রস্তাব সিসিজিপি বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। ৩ হাজার ২৭৪.৩২ কোটি টাকা মূল্যের প্রায় ৩ লাখ মেট্রিক টন জ্বালালি তেল প্যাকেজ এ ও বি এর অধীন ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াকপুসাকু জাপিন থেকে ক্রয় করা হবে। পাশাপাশি ৭৮০.০৬ কোটি টাকা মূল্যের প্রায় ৭৫ হাজার মেট্রিক টন জ্বালালি তেল ইউনিপেক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ক্রয় করা হবে।

সাবিরুল আরো বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা প্রায় ৯৯১.৭৭ কোটি টাকা মূল্যের ৩৩.৬০ লাখ এমএমবিটুইউ এলএনজি সিঙ্গাপুরের মেসার্স ভাইটল এশিয়া প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ক্রয় করবে।

তিনি আরো জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রাসায়নিক কর্পোরেশন প্রায় ১০০.৮১ কোটি টাকা মূল্যের প্রায় ১০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড সিঙ্গাপুরের মেসার্স পোটন ট্রেডার্সের কাছ থেকে ক্রয় করবে।

অতিরিক্ত সচিব আরো বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি প্রায় ২৪০.৪২ কোটি টাকা মূল্যের আরো ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কাতারের মুনতাজাতের কাছ থেকে ক্রয় করবে। কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ২৫৯.৩৯ কোটি টাকা মূল্যের ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার মরক্কোর ওসিপি, এসএ থেকে ক্রয় করবে।

সাবিরুল আরো জানান সিসিজিপি বৈঠকে মংলা বন্দর কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন তিনটি প্যাকেজের পুনঃদরপত্র আহ্বানের জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION