1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সফর শেষে ঢাকা ছেড়েছেন ডেনমার্কের রাজকুমারী - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে

সফর শেষে ঢাকা ছেড়েছেন ডেনমার্কের রাজকুমারী

  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২৬১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: তিন দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ। বুধবার রাত ১১টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান।

বিমানবন্দরের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

গত সোমবার সকালে ঢাকায় আসেন ডেনমার্কের রাজকুমারী। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান।

সফরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাত করেন। সেখানে তারা রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়সহ দুদেশের মধ্যে সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
পরে রাজধানীর একটি হোটেলে রাজকুমারীর উপস্থিতিতে সবুজ ও টেকসই ফ্রেমওয়ার্ক এনগেজমেন্ট নামে একটি ডকুমেন্টে স্বাক্ষর করে বাংলাদেশ ও ডেনমার্ক। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ঢাকা সফররত ডেনমার্কের উন্নয়ন ও সহযোগিতা মন্ত্রী ফ্লেমিং মোলার মর্টেনসেন ডকুমেন্ট স্মারকে স্বাক্ষর করেন।

ওই দিন বিকেল ৫টার দিকে ঢাকা থেকে উড়োজাহাজে কক্সবাজারে পৌঁছান রাজকুমারী। পরদিন তিনি উখিয়া উপজেলার কুতুপালংয়ে ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। রাজকুমারী ডেনিশ রিফিউজি কাউন্সিলের (ডিআরসি) বৃক্ষরোপণ কর্মসূচি দেখেন। রাজকুমারী এলিজাবেথ সেখানে একটি গাছের চারা রোপণ করেন। এছাড়া তিনি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে আলাপ করেন।

বুধবার রাজকুমারী উড়োজাহাজে কক্সবাজার থেকে সাতক্ষীরায় যান। সেখানে জলবায়ু ঝুঁকিপূর্ণদের সঙ্গে মতবিনিময় করতে কুলতী গ্রামে যান রাজকুমারী। সব কর্মসূচি সম্পন্ন করে বুধবার রাতেই ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION