1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইমানুয়েল ম্যাক্রোঁকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা - Bangladesh Khabor
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান নির্বিঘ্ন ঈদ যাত্রা: সড়ক ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ

ইমানুয়েল ম্যাক্রোঁকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

  • Update Time : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৪৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হওয়ায় ইমানুয়েল ম্যাক্রোঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আজ এক অভিনন্দন বার্তায় বলেন, ফ্রান্সের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে আপনার বিজয়ে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই বিজয়ে আপনার প্রতি ফরাসী জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটেছে।

বার্তায় বলা হয়, দেশটির জনগণের কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করতে আপনার উদ্যোগ ও প্রতিশ্রুতি আপনাকে পুনরায় নির্বাচিত করেছে। আপনারই কথা মতো, এই নির্বাচন ছিল ইউরোপীয় ইউনিয়ন, ধর্মনিরপেক্ষতা ও ভ্রাতৃত্বের জন্য একটি গণভোট।

শেখ হাসিনা বার্তায় বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ফ্রান্সের জনগণ তার মূল্যবোধ ও ভিশনের কারণেই তাকে এই রায় দিয়েছে। আমার বিশ্বাস যে আপনার সক্ষম নেতৃত্বে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের বাইরেও বৈশ্বিক পর্যায়ে অব্যাহতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

শেখ হাসিনা যত শিগগির সম্ভব সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার জন্য তাকে আমন্ত্রণ জানান।

শেখ হাসিনা বলেন, আপনি পুনরায় নির্বাচিত হলে বাংলাদেশ সফরে আসতে আপনার দেওয়া প্রতিশ্রুতির সুযোগটি আমি নিচ্ছি।

শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা আরও বলেন, আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং আমি ঢাকায় আপনাকে এবং আপনার পত্নীকে অভ্যর্থনা জানাতে অপেক্ষা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION