1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আল আকসা হামলায় ওআইসিতে ইসরায়েলের নিন্দা জানিয়েছে বাংলাদেশ - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, প্ল্যাকার্ড দেখাল রোহিঙ্গারা বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

আল আকসা হামলায় ওআইসিতে ইসরায়েলের নিন্দা জানিয়েছে বাংলাদেশ

  • Update Time : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩০৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: জেরুজালেমে আল আকসা মসজিদে ইসরায়েলের হামলায় ঘটনায় ওআইসি’র স্থায়ী সদস্য দেশগুলোর নির্বাহী কমিটির এক জরুরি সভায় তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসির স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) আজ জেদ্দায় ওআইসির সভায় যোগ দিয়ে পবিত্র আল আকসা মসজিদ ও ফিলিস্তিনী জনগণের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি বাংলাদেশের শোক এবং গভীর সমবেদনা জানান।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসিতে স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সোমবার জেদ্দায় ওআইসির সভায় যোগ দেন। তিনি পবিত্র আল আকসা মসজিদ ও ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলে দখলদার বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি বাংলাদেশের শোক ও গভীর সমবেদনা জানান।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, জাতিসংঘের গৃহীত রেজুলেশন, আরব শান্তি উদ্যোগ এবং কোয়ার্টেট রোড ম্যাপ অনুযায়ী ফিলিস্তিন সমস্যার একটি সামগ্রিক ও টেকসই সমাধানের বিষয়ে বাংলাদেশ তার নীতিগত অবস্থান অব্যাহত রেখেছে। তিনি ফিলিস্তিন সমস্যার সমাধানে ওআইসিকে আরো কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান।

সৌদি আরবের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি ঐ বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণাপত্র গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION