1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, প্ল্যাকার্ড দেখাল রোহিঙ্গারা বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

  • Update Time : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩০৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্যই প্রধানমন্ত্রী বলেছেন, দেশের ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত মিলে যদি একসঙ্গে কাজ করতে পারি তাহলে ২০৪১ সালের ভিশন পূরণ হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা যদি কাউকে পেছনে ফেলে মনে করি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জন করব, সেটি কিন্তু সম্ভব নয়।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জামালপুর সাংবাদিক ফোরাম আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ফরিদুল হক খান বলেন, গত ১২-১৩ বছরে এত উন্নয়ন হয়েছে, যা অন্য কোনো সরকারের আমলে হয়নি। সাধারণ জনগণ, শ্রমিক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী ও সুধীজন সবাই একত্রিত হওয়াতেই এটা সম্ভব হয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক ভাইয়েরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছেন। খারাপ সংবাদ উপস্থাপন করলেই যে এগুলো খারাপ- এটা একদম নিছক মিথ্যা কথা। আমি কী ভুল করছি, সেগুলো জানালে সেই ভুল থেকে ফিরে আসতে পারব এবং বৃহত্তর স্বার্থে কাজ করা আমার জন্য সহজ হবে।

জামালপুর সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে ও ফোরামের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজে’র সাবেক সভাপতি মোল্লা জালাল, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি সুভাষ চন্দ বাদল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION