1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশে শিক্ষা ও শিক্ষিতের হার বেড়েছে: হুইপ ইকবালুর রহিম - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: জামায়াত আমির জ্বালানি তেলের রেশনিং আপাতত চলবে: জ্বালানিমন্ত্রী ফ্যামিলি কার্ড নারী দিবসের প্রতিপাদ্যের চেতনাকে প্রতিফলিত করে : প্রধানমন্ত্রী কুষ্টিয়ার মিরপুরে তিন সরকারী দপ্তরে চুরি আমি একটি ঐতিহ্যবাহী অসম্প্রদায়িক মাদক ও দুর্নীতি মুক্ত কোটালীপাড়া গড়তে চাই : এস এম জিলানী মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ টাকা জরিমানা 

দেশে শিক্ষা ও শিক্ষিতের হার বেড়েছে: হুইপ ইকবালুর রহিম

  • Update Time : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২৮৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, এক সময় গ্রামে ভালো মানের স্কুল ও পড়ালেখার সুযোগ ছিল না। বই কিনে লেখাপড়া করতে হতো। উপবৃত্তি ছিল না। এতে মেধাবী শিক্ষার্থীরা অর্থের অভাবে ঝড়ে পড়তো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে বই দিচ্ছেন। উপবৃত্তির ব্যবস্থা করেছেন। এখন অর্থের অভাবে ঝড়েপড়া শিক্ষার্থী কমে গেছে। এর ফলে শেখ হাসিনার আমলে দেশে শিক্ষা ও শিক্ষিতের হার বেড়েছে।

শনিবার দিনাজপুর সদরের আউলিয়াপুর ইউপিতে চেরাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ ইকবালুর রহিম বলেন, ‘আমার গ্রাম হবে আমার শহর’ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। প্রত্যন্ত গ্রামের স্কুলগুলোতে সরকার আধুনিক ভবন নির্মাণ করছে এবং কম্পিউটার ল্যাব স্থাপন করছে। এর ফলে ছাত্র-ছাত্রীরা মেধা কাজে লাগিয়ে আইসিটি ক্ষেত্রে অবদান রাখছে।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, মহিলা বিষয়ক অধিদফতরের ডে-কেয়ার অফিসার রেজভিন শারমিনাজ ইসলাম, দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায়, জেলা পরিষদের সদস্য ফসাল হাবিব সুমন, দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি মো. রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্তুজা আল মুঈদ, সদর উপজেলা ইঞ্জিনিয়ার মো. ফয়সাল, ৬ নম্বর আউলিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, ৯ নম্বর আস্করপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া, আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক জাকারিয়াসহ আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION