1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আ’লীগ ক্ষমতায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: পাটমন্ত্রী - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: জামায়াত আমির জ্বালানি তেলের রেশনিং আপাতত চলবে: জ্বালানিমন্ত্রী ফ্যামিলি কার্ড নারী দিবসের প্রতিপাদ্যের চেতনাকে প্রতিফলিত করে : প্রধানমন্ত্রী কুষ্টিয়ার মিরপুরে তিন সরকারী দপ্তরে চুরি আমি একটি ঐতিহ্যবাহী অসম্প্রদায়িক মাদক ও দুর্নীতি মুক্ত কোটালীপাড়া গড়তে চাই : এস এম জিলানী মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ টাকা জরিমানা 

আ’লীগ ক্ষমতায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: পাটমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ২৬২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ রাষ্টক্ষমতায় আছে বলেই দেশে একের পর এক উন্নয়ন হচ্ছে এবং দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাখালী এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া আয়োজন করা হয়।

গোলাম দস্তগীর গাজী বলেন, যতদিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছেন ততদিন পর্যন্ত দেশে উন্নয়ন হবেই। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বসভায় উন্নত দেশ হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ উন্নয়নের রোল মডেল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশের মানুষের আরও উন্নয়ন হোক, বাংলাদেশ সামনের দিকে আরও এগিয়ে যাক, বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে পরিণত হোক—সেটাই বর্তমান সরকারের লক্ষ্য। বাংলাদেশের মানুষও আজ সেই স্বপ্ন দেখছে।’

তিনি বলেন, ‘দেশ যখন উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে তখন এসব অর্জনকে ম্লান করতে বিএনপি-জামায়াত জোট নানা ষড়যন্ত্র করছে। তারা দেশকে পিছিয়ে দিতে চায়।’

কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান আকন্দ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION