1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতিসংঘের সামাজিক উন্নয়ন কমিশনের সদস্য হলো বাংলাদেশ - Bangladesh Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ১ বাউফলে গভীর রাতে আগুনে ৭ কুড়েঘর পুড়ে ছাই, নাশকতার অভিযোগ ব্যক্তিগত কারও ‘ফুয়েল পাশে’ জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন সোমবার, রয়েছে যেসব কর্মসূচি আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ আড়াইহাজারে মিথিলা গ্রুপ পরিদর্শনে পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতিসংঘের সামাজিক উন্নয়ন কমিশনের সদস্য হলো বাংলাদেশ

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৫৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২৩-২০২৭ মেয়াদে জাতিসংঘ সামাজিক উন্নয়ন কমিশনের (সিসক্‌ডি) সদস্য নির্বাচিত হয়েছে। স্থানীয় সময় বুধবার সংস্থার সদরদপ্তরে অনুষ্ঠিত জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) ম্যানেজমেন্ট মিটিংয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সিসক্‌ডি ইকোসকের একটি সহযোগী প্রতিষ্ঠান। সিসক্‌ডিতে বাংলাদেশ ছাড়া এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে আরও নির্বাচিত হয়েছে ভারত ও সৌদি আরব।

সিসক্‌ডির এই নির্বাচনের পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই নির্বাচন বাংলাদেশের অদম্য উন্নয়ন অগ্রযাত্রার আন্তর্জাতিক স্বীকৃতির বহিঃপ্রকাশ।’

বাংলাদেশ সবসময়ই কমিশনের কাজকে অত্যন্ত গুরুত্ব দেয় উল্লেখ করে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, ‘কমিশনের সদস্য হিসেবে আমরা আমাদের উত্তম অনুশীলনগুলি ভাগ করে নিয়ে আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও বৃদ্ধি করার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব।’

সামাজিক উন্নয়ন কমিশন জাতিসংঘের মূল সংস্থাসমূহের একটি যা ইকোসক-কে সামাজিক নীতি বিষয়ক পরামর্শ প্রদান করে এবং প্রধান সামাজিক উন্নয়ন বিষয়গুলোর ফলোআপ করে। কমিশনটি ৪৬ সদস্য নিয়ে গঠিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION