1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঈদের বিমানের টিকিট বিক্রি শুরু, বাসের ১৫ এপ্রিল থেকে - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

ঈদের বিমানের টিকিট বিক্রি শুরু, বাসের ১৫ এপ্রিল থেকে

  • Update Time : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২৭৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ঈদযাত্রা সামনে রেখে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বাসের টিকিট বিক্রি ১৫ এপ্রিল থেকে শুরু হবে। এছাড়া দেশের তিনটি এয়ারলাইন্স বিমানের টিকিট বিক্রি শুরু করেছে।

জানা গেছে, গাবতলী, কল্যাণপুর, কলেজ গেট, সায়দাবাদ, মহাখালী ও ফুলবাড়িয়া টার্মিনাল থেকে আগাম টিকিট বিক্রির প্রস্তুতি শুরু হয়েছে। একমাত্র সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) কর্তৃপক্ষ আগামী সপ্তাহের মধ্যে আগাম টিকিট বিক্রির ঘোষণা দেবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, বিআরটিসি রাজধানীর মতিঝিল, মিরপুর, জোয়ারসাহারাসহ ১০টি ডিপো থেকে আগাম বাস টিকিট বিক্রি করবে।

রাজধানীতে বেসরকারি বাসের আগাম টিকিট বিক্রির প্রস্তুতির বিষয়ে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, আমাদের অ্যাসোসিয়েশনের সভা হয়েছে সোমবার। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ২৬ এপ্রিল থেকে ২ মের বাস টিকিট ১৫ এপ্রিল থেকে বিক্রি করা হবে। শ্যামলী পরিবহন, হানিফ পরিবহনসহ বিভিন্ন কোম্পানির বাস পরিচালনাকারী কর্তৃপক্ষ কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট বিক্রির প্রস্তুতি নিচ্ছেন।

বিআরটিসির উপ-মহাব্যবস্থাপক (পরিচালনা) শুকদেব ঢালী মঙ্গলবার বলেন, আমাদের সংস্থার মাসিক সমন্বয় সভা হয়েছে। সভায় ঈদ সামনে রেখে বাসের আগাম টিকিট বিক্রির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে কবে থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে তা আগামী সপ্তাহের মধ্যে আমরা জানিয়ে দিতে পারব।

এদিকে ঈদ উপলক্ষে দেশের তিনটি এয়ারলাইন্স এরইমধ্যে তাদের টিকিট বিক্রি শুরু করে দিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, তারা একমাস আগ থেকেই ঈদের টিকিট বিক্রি শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION