1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৬৮ শতাংশ মানুষের দ্বিতীয় ডোজ সম্পন্ন : স্বাস্থ্য অধিদপ্তর - Bangladesh Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ১ বাউফলে গভীর রাতে আগুনে ৭ কুড়েঘর পুড়ে ছাই, নাশকতার অভিযোগ ব্যক্তিগত কারও ‘ফুয়েল পাশে’ জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন সোমবার, রয়েছে যেসব কর্মসূচি আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ আড়াইহাজারে মিথিলা গ্রুপ পরিদর্শনে পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

৬৮ শতাংশ মানুষের দ্বিতীয় ডোজ সম্পন্ন : স্বাস্থ্য অধিদপ্তর

  • Update Time : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২৫৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: দেশে ১১ কোটি ৫১ লাখ ৪৬ হাজার ৬৭৭ জন মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজের আওতায় এসেছেন। সেই হিসেবে দেশের মোট জনসংখ্যার ৬৮ শতাংশ মানুষ করোনা টিকা সম্পন্ন করেছেন। এই সংখ্যা টিকা প্রয়োগে টার্গেট করা জনসংখ্যার প্রায় ৯৭ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজের আওতায় এসেছেন ১২ কোটি ৮২ লাখ ৪৫ হাজার ৪৬৫ জন। দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন ১১ কোটি ৫১ লাখ ৪৬ হাজার ৬৭৭ জন। এ ছাড়া বুস্টার ডোজ পেয়েছেন এক কোটি ৮ লাখ ৩৫ হাজার ৬৯৪ জন মানুষ।

দেশে গত ১ নভেম্বর থেকে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৩২ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ৪৪৩ জনকে। প্রথম ডোজ পাওয়াদের মধ্যে এখনও দ্বিতীয় ডোজ টিকা পায়নি ১৫ লাখ ৩৩ হাজার ৫৮৯ জন শিক্ষার্থী।

অধিদপ্তর জানিয়েছে, দেশে এই পর্যন্ত ২ লাখ ১২ হাজার ৬৯১ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদেরকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION