1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মাতৃত্বকালীন মাসিক ভাতা ১০ হাজার টাকা করার সুপারিশ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: জামায়াত আমির জ্বালানি তেলের রেশনিং আপাতত চলবে: জ্বালানিমন্ত্রী ফ্যামিলি কার্ড নারী দিবসের প্রতিপাদ্যের চেতনাকে প্রতিফলিত করে : প্রধানমন্ত্রী কুষ্টিয়ার মিরপুরে তিন সরকারী দপ্তরে চুরি আমি একটি ঐতিহ্যবাহী অসম্প্রদায়িক মাদক ও দুর্নীতি মুক্ত কোটালীপাড়া গড়তে চাই : এস এম জিলানী মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ টাকা জরিমানা 

মাতৃত্বকালীন মাসিক ভাতা ১০ হাজার টাকা করার সুপারিশ

  • Update Time : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৬৫৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় দারিদ্র বিমোচনের জন্য বাংলাদেশের গ্রামীণ এলাকার দরিদ্র পরিবারের গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন মাসিক ভাতা ৮ হাজার টাকার পরিবর্তে ১০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

রোববার কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য শবনম জাহান, লুৎফুন নেসা খান এবং সাহাদারা মান্নান সভায় অংশগ্রহণ করেন।

সভায় দারিদ্র বিমোচনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গৃহীত কর্মসূচী সম্পর্কে বিশদ আলোচনা এবং গত বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় ডিজিটাইজেশনের যুগে প্রত্যেক এমপির অনুকূলে ৫টি করে সেলাই মেশিন বরাদ্দের পাশাপাশি ৫টি করে কম্পিউটার বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদফতরের সব কর্মজীবি মহিলা হোস্টেলের জন্য এলাকাভিত্তিক ভিন্ন নীতিমালা প্রণয়নের ব্যবস্থা নেয়ার জন্য পুনরায় মন্ত্রণালয়ে পরামর্শ দেওয়া হয়।

সভায় গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ ও শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন (প্রকল্পের আওতায় নির্মিত প্রীতিলতা কর্মজীবী মহিলা হোস্টেল ও শিশু দিবাযত্ন কেন্দ্র) প্রকল্প সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রকল্প পরিচালকের সঙ্গে আলোচনা করে দ্রুত বিদ্যুৎ বিল পরিশোধের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জয়িতা ফাউন্ডেশন ও মহিলা বিষয়ক অধিদফতরসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION