1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বেনাপোল সীমান্ত থেকে ইউপি সদস্য গ্রেফতার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারের প্রত্যয় তারেক রহমান ও এরদোগানের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ কোটালীপাড়ায় ইউএনওর সঙ্গে অটোরিকশা-মাহিন্দ্রা মালিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

বেনাপোল সীমান্ত থেকে ইউপি সদস্য গ্রেফতার

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৭২২ জন পঠিত

বেনাপোল থেকে মোঃ আব্দুর রহিম,

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগাজিন সহ হাবিবুর রহমান নামে এক ইউপি সদস্যকে আটক করেছে র‌্যাব সদস্যরা। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১১সময় বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তের পুটখালী এলাকা থেকে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা তাকে আটক করে। পরে সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি অবগত করে র‌্যাব।
আটক হাবিবুর পুটখালী গ্রমের কোরবান বিশ্বাসের ছেলে এবং পুটখালী ইউনিয়ন পরিষদের একজন কাউন্সিলর।
যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম সরোয়ার হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি চোরাকারবারি সিন্ডিকেটের সদস্য ও পুটখালী ইউপি সদস্য হাবিবুর রহমান তার বাড়িতে বিপুল পরিমান অস্ত্রের চালান মজুদ করে রেখেছেন। এমন খবরের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ইউপি সদস্য হাবিবুরকে আটক করা হয়। পরে তার দেওয়া সীকারোক্তি মোতাবেক গোপন ঘর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯ টি ম্যাগজিন উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত ।
পরবর্তীতে আটক হাবিবুর রহমানকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা ।
এদিকে পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদিউজ্জামান জানান, গ্রেফতার হওয়া ইউপি সদস্যের নামে এর আগেও অস্ত্র মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION