1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাতার-ভারতে মহড়া শেষে দেশে ফিরল ‘প্রত্যাশা’ - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, প্ল্যাকার্ড দেখাল রোহিঙ্গারা বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ

কাতার-ভারতে মহড়া শেষে দেশে ফিরল ‘প্রত্যাশা’

  • Update Time : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৯৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: কাতার ও ভারতে অনুষ্ঠিত মহড়া শেষে দেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ প্রত্যাশা। বৃহস্পতিবার চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছায় জাহাজটি।

চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ শফিউল আজম প্রধান অতিথি হিসেবে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। এ সময় জাহাজে যাওয়া কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

গত ২১ হতে ২৩ মার্চ কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমুদ্র মহড়া ‘সেভেনথ দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স (ডিমডেক্স-২০২২)’ এবং ২৮ হতে ৩০ মার্চ ভারতে ‘ আইওএনএস মেরিটাইম এক্সসারসাইজ-২০২২ (আইএমইএক্স-২০২২) এ অংশগ্রহনের উদ্দেশ্যে গত ৫ মার্চ জাহাজটি চট্টগ্রাম ছেড়ে যায়।

আন্তর্জাতিক এ সমুদ্র মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদরা এবং সামরিক ব্যক্তিরা এতে অংশ নেন।

বানৌজা প্রত্যাশা জাহাজের অধিনায়ক কমান্ডার মোহাম্মদ গোলাম কিবরিয়ার নেতৃত্বে ২৫ জন কর্মকর্তাসহ মোট ১৩৫ জন নৌ সদস্য এ মহড়ায় অংশ নেন।

মহড়ায় অংশ নেওয়ার মাধ্যমে নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করছে নৌবাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION