1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশে রেকর্ড পরিমাণ বিদ‍্যুৎ উৎপাদন - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, প্ল্যাকার্ড দেখাল রোহিঙ্গারা বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ

দেশে রেকর্ড পরিমাণ বিদ‍্যুৎ উৎপাদন

  • Update Time : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৮৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: দেশে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ১৪ হাজার ১ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় দেশে বিদ্যুৎ উৎপাদনে আগের সব রেকর্ড ভেঙেছে।

সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জনসংযোগ বিভাগের পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী।

এর আগে, গত বছর ২৭ এপ্রিল সর্বোচ্চ ১৩ হাজার ৭৯২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল দেশে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রমজান ও গ্রীষ্মকাল বিবেচনায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টার ফলে নতুন এ উৎপাদনের রেকর্ড হয়েছে। গত ২ এপ্রিল দিবাগত রাতে বিবিয়ানা গ্যাসক্ষেত্রের ছয়টি কূপে গ্যাস উত্তোলন হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে গ্যাসের অভাবে প্রায় ২৫-২৬টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখা হয়। গ্যাস সংকট কমে আসায় এক সপ্তাহের ব্যবধানে বিদ্যুৎ উৎপাদনের এ রেকর্ডের তথ্য জানালো বিদ্যুৎ বিভাগ।

বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে ২৫ হাজার ৫১৪ মেগাওয়াট। জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ১৯ হাজার ৬২৬ মেগাওয়াট। গ্রাহক সংখ্যা ৪ কোটি ২১ লাখ। দেশে নির্মাণাধীন রয়েছে ১৩ হাজার ২১৯ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৩৩টি বিদ্যুৎকেন্দ্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION