1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কলকাতায় বাংলাদেশের নতুন ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

কলকাতায় বাংলাদেশের নতুন ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস

  • Update Time : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৩১২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিলেয়েছেন আন্দালিব ইলিয়াস। মঙ্গলবার (৫ এপ্রিল) এপ্রিল থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। কলকাতার বিদায়ী ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসানের স্থলাভিষিক্ত হলেন তিনি।

আন্দালিব ইলিয়াস প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের পুত্র। সাহিত্যিক হিসেবে তিনি কলকাতায় বিশেষভাবে পরিচিত।

জানা গেছে, আন্দালিব ইলিয়াস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিরেক্টর জেনারেল পদে দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি জেনেভা, ফিলিপাইন, বেলজিয়াম, নিউইয়র্কে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন একটি গুরুত্বপূর্ণ দপ্তর। বিভিন্ন দিক থেকে এই মিশনের ঐতিহাসিক গুরুত্ব অনেক। আন্তর্জাতিকভাবে এই ভবনেই স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্য প্রায় এক। তাই এখানে দায়িত্বভার গ্রহণ করে ভীষণ খুশি আমি।

আন্দালিবের আগে গত সাড়ে চার বছর এই দায়িত্বে ছিলেন তৌফিক হাসান। তার সময়েই হাই কমিশনে বাংলাদেশ গ্যালারি, বঙ্গবন্ধু মঞ্চ এবং বঙ্গবন্ধুর ব্রোঞ্জের আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। তার সময়েই সল্টলেক সেক্টর ফাইভে বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারসহ অন্যান্য অনেক কাজ সম্পন্ন হয়েছে। তৌফিক হাসানের সময়েই ‘কলকাতায় বঙ্গবন্ধু’ ডকুমেন্টারির শুটিং শুরু হয়েছে এবং কলকাতা প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’ তৈরি হয়েছে। এছাড়াও তিনি বাংলাদেশ হাইকমিশনে বঙ্গবন্ধু কর্নার তৈরি করেছেন।

তৌফিক হাসান বলেন, একজন বাঙালির কাছে কলকাতা আলাদা নয়। এখানে থেকে কখনো উপলব্ধি হতো না যে দেশের বাইরে আছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION