1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে ছড়িয়ে পড়ুক : রাষ্ট্রপতি - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে ছড়িয়ে পড়ুক : রাষ্ট্রপতি

  • Update Time : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৩৯৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে ছড়িয়ে পড়ুক। তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আজ এক বাণীতে এ কথা বলেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘বছর ঘুরে বরকতময় মাহে রমজান আমাদের মাঝে সমাগত’।

তিনি বলেন, মহান আল্লাহর নৈকট্য এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয় পবিত্র এ মাস। সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমা লাভের জন্য যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সমগ্র মুসলিম উম্মাহ মাসটি পালন করে থাকে। সিয়াম ধনী-গরিব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা,সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে একথা জানিয়ে আবদুল হামিদ বলেন, ‘রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর সঠিক প্রতিফলন ঘটাতে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলে অবদান রাখবেন এ প্রত্যাশা করি।’

রাষ্ট্রপতি উল্লেখ করেন, বৈশ্বিক করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপের ফলে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ এখন অনেকটাই কমে এসেছে। তবে, ভবিষ্যতে সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে তিনি যথাযথ স্বাস্থ্য ও সুরক্ষাবিধি মেনে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
আবদুল হমিদ সমাজের সচ্ছল জনগোষ্ঠীকে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসারও আহ্বান জানান।

রমজানের পবিত্রতায় সকলের জীবন ভরে উঠুক এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘মহান আল্লাহ আমাদের রহমত, মাগফিরাত ও নাজাত দান করুন’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION