1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম চালু - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম চালু

  • Update Time : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৭০৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘লাঞ্চিং ইভেন্ট অন হুইলস’ নামের একটি ভ্রাম্যমাণ প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।

শুক্রবার রাজধানীর রেডিসন হোটেলে সামাজিক সংগঠন ‘আমাদের প্রতিধ্বনি ফাউন্ডেশন’ আয়োজিত অনুষ্ঠানে প্ল্যাটফর্মের উদ্বোধন করেন প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।

এ সময় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। করোনাভাইরাস অতিমারি আমাদের এক নতুন বাস্তবতায় নিয়ে এসেছে। এখন মানুষ ঘরের কাছেই স্বাস্থ্যসেবা প্রত্যাশা করে। তাই ভ্রাম্যমাণ অবকাঠামো প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন ও কসভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া।

প্রকল্পের আওতায় বস্তিবাসী, ছিন্নমূল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসা পরামর্শ, মৌলিক পরীক্ষা এবং ওষুধ সরবারহ করা হবে।

প্রকল্পের এপিএফ সভাপতি সানজিদা ভূঁইয়া হক বলেন, সমাজের নিম্নআয়ের মানুষ সহজে হাসপাতালে পৌঁছাতে পারে না। তাই তাদের ব্যক্তিগত স্বাস্থ্যসেবা প্রদানে ভূমিকা রাখবে আমাদের এ প্ল্যাটফর্ম। প্রতিটি এলাকায় বাংলাদেশের স্বাস্থ্যসুরক্ষা নীতি অনুসরণ করে সেবা পৌঁছে দিতে চেষ্টা করব। চিকিৎসা পরামর্শের পাশাপাশি বিশেষায়িত পরিবহনে চিকিৎসকদের কক্ষ, পরীক্ষার সুবিধাসহ ল্যাব রয়েছে, যেখানে রক্ত পরীক্ষা, গ্লুকোজ ও প্রেগনেন্সি টেস্ট করা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION