1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পদ্মায় মূল সেতুর অগ্রগতি ৯৭ শতাংশ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

পদ্মায় মূল সেতুর অগ্রগতি ৯৭ শতাংশ

  • Update Time : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৩০১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: পদ্মা সেতুর অধিকাংশ কার্পেটিং শেষ। চলতি মাসের মাঝামাঝিতে পুরো সেতুর পিচঢালা পথ দৃশ্যমান হবে। ল্যাম্পপোস্টের কাজও শেষের দিকে।

এদিকে ৩ হাজার ২৭১ মেট্রিক টন পানি দিয়ে গ্যাসপাইপ লাইনের পরীক্ষাও চলমান। মূল সেতুর অগ্রগতি ৯৭ শতাংশ।

চার লেনের সেতুর পশ্চিম পাশের দুই লেনের কার্পেটিং শেষ। এখন কার্পেটিং চলছে পূর্বপাশের দুই লেনে। মূল সেতুতে কার্পেটিং অগ্রগতি ৬৫ দশমিক ছয় আট শতাংশ। আর ওয়াটার প্রুফিং অগ্রগতি ৮৮ দশমিক ছয় সাত শতাংশ।

কার্পেটিংয়ের আগে প্রথমে ওয়াটার কালার লেয়ারের ওপর হলুদ লেয়ার দেওয়া হচ্ছে। এরপর কমলা রঙের লেয়ার ও শেষে ব্ল্যাক লেয়ার দেওয়ার কার্যক্রম চলছে। মূল সেতুর ২৫১টি ল্যাম্পপোস্ট বসে গেছে। বসানো বাকি মাত্র ৭৭টি।

আর গ্যাসলাইন বসানো শেষে পাইপে ৩ হাজার ২৭১ মেট্রিক টন পানি প্রবেশ করিয়ে পরীক্ষা চলছে। কাজের এমন অগ্রগতিতে পদ্মাপারের মানুষের স্বপ্নপূরণ বাস্তব রূপ নিচ্ছে।

জুনেই সেতুতে যান চলাচল উপযোগী করতে শেষ পর্যায়ের কাজ সফলভাবেই এগোচ্ছে বলে জানালেন এই মহাযজ্ঞের বাস্তবের মূল কারিগর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম।

মূল সেতুর অগ্রগতি ৯৭ শতাংশ, নদীশাসন সাড়ে ৯০ শতাংশ আর সার্বিক অগ্রগতি ৯২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION