1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ওয়াইপার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পেলো বিডা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

ওয়াইপার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পেলো বিডা

  • Update Time : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৭৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির (ওয়াইপা) দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

সোমবার দুবাইয়ে অনুষ্ঠিত ওয়াইপার স্টিয়ারিং কমিটির এক হাইব্রিড বৈঠকে বিডাকে ২০২১-২৩ মেয়াদের জন্য দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত হয়।

ওয়াইপা জাতিসংঘের কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভলপমেন্ট আইন দ্বারা পরিচালিত একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, যা ১৯৯৫ প্রতিষ্ঠিত হয়। ওয়াইপা ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিগুলোর (আইপিএ) ফোরাম হিসেবে কাজ করে, যা সদস্য দেশগুলোর মধ্যে নেটওয়ার্কিং তৈরি, বিনিয়োগ আকর্ষণ, বহির্মুখী বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা এবং প্রযুক্তিগত সহায়তা ও তথ্য বিনিময় করে থাকে।

বিডা ওয়াইপার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে বিডার নির্বাহী সদস্য ও ভারপ্রাপ্ত নির্বাহী চেয়ারম্যান মোহসিনা ইয়াসমিন বলেন, বাংলাদেশ এরই মধ্যে উচ্চ-প্রবৃদ্ধির অর্থনীতির দেশ হিসেবে নিজেকে প্রমাণ করেছে। কৌশলগত খাতে বিনিয়োগের বিভিন্ন সুযোগ তৈরি করছে। এমনকি বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি সত্ত্বেও বাংলাদেশ ২০২৬ সালের মধ্যে ৫০০ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হিসেবে আবির্ভূত হবে।

তিনি বলেন, বিডা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পালনের ক্ষেত্রে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা অর্জনের দিকে মনোনিবেশ করবে। বিশেষ করে সদস্য দেশগুলোর সক্ষমতা বাড়ানো ও তথ্য বিনিময়ের লক্ষ্যে কাজ করবে।

বিডার নির্বাহী চেয়ারম্যানকে ওয়াইপার স্টিয়ারিং কমিটির সক্রিয় সদস্য করায় বিডার পক্ষ থেকে সব কার্যক্রম সমুন্নত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। এই নিয়োগের মাধ্যমে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ওয়াইপার স্টিয়ারিং কমিটির সদস্য হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION