1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
২১ লাখ চালকের নেই লাইসেন্স - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

২১ লাখ চালকের নেই লাইসেন্স

  • Update Time : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৬৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় ২১ লাখ লাইসেন্সবিহীন চালক রয়েছেন বলে জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত ও বিদ্যমান সড়ক যোগাযোগ ব্যবস্থা নিয়ে আয়োজিত সভায় এ তথ্য জানান তিনি।

আশীষ কুমার দে বলেন, সারাদেশে সব মিলিয়ে ২০ ধরনের ৫১ লাখ ১০ হাজার ৭৮৬টি সড়কযানের বিপরীতে ২০২১ সালের জুন পর্যন্ত লাইসেন্সধারী চালকের সংখ্যা ছিল ২৮ লাখ ২৫ হাজার ৭০০। গত ৮ মাসে আরো দুই লাখ চালককে লাইসেন্স দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে এই সংখ্যা হবে ৩০ লাখ ২৫ হাজার। সেই হিসেবে দেশে এখন প্রায় ২১ লাখ লাইসেন্সবিহীন চালক রয়েছেন।

তিনি বলেন, ঈদযাত্রা ও ফিরতিযাত্রায় দুর্ঘটনা যেমন নিত্যসঙ্গী, তেমনি এ সময় দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যাও বেড়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াতের প্রত্যাশায় আমার কিছু সুপারিশ দিয়ে থাকি। এবার ঈদের আগেই আলোচনা করছি যেন সরকার সুপারিশগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে।

সভায় ঈদে ঘরমুখী মানুষের সমস্যাগুলো তুলে ধরা হয়, সেগুলো হলো- সড়কে লাগামহীন দুর্ঘটনা, এক শ্রেণির যানবাহনে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া আদায়, ট্রাক ও পিক-আপে যাত্রী বহন, টিকিট কালোবাজারি, মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়াসহ বিভিন্ন ফেরিঘাটে অব্যবস্থাপনা এবং বিভিন্ন স্থানে পরিবহনে চাঁদাবাজি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION