1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গণটিকার দ্বিতীয় রাউন্ড শুরু - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

গণটিকার দ্বিতীয় রাউন্ড শুরু

  • Update Time : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৬৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: দেশে একদিনে এক কোটি করোনা গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে ৩০ মার্চ পর্যন্ত। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা বলা হয়, গত ২৬-২৮ ফেব্রুয়ারি তিনদিনের গণটিকায় যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন, তারা আজ থেকে দ্বিতীয় ডোজ টিকা পাবেন।

১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তিরা যাদের দ্বিতীয় ডোজ নেয়ার পর চারমাস অতিবাহিত হয়েছে, তারা এসএমএস না পেলেও কেন্দ্রে গেলে বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন।

এছাড়া ১২ বছর ও তদূর্ধ্ব বয়সীরা যাদের প্রথম ডোজ গ্রহণের পর ২৮ দিন অতিবাহিত হয়েছে তারা এই কর্মসূচির অধীনে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। শুধু অ্যাস্ট্রাজেনেকার টিকাপ্রাপ্তদের ক্ষেত্রে প্রথম ডোজ গ্রহণের পর দুইমাস অতিবাহিত হলে দ্বিতীয় ডোজ নিতে হবে।

বিজ্ঞপ্তিতে ১২ বছর বা তদূর্ধ্ব বয়সী শিক্ষার্থী যারা এখনও প্রথম ডোজ টিকা গ্রহণ করেনি তাদের এই কর্মসূচি চলাকালীন প্রথম ডোজ নেয়ার অনুরোধ করা হয়েছে।

দেশের ৯০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জনে সরকার গত ২৬ ফেব্রুয়ারি অন্তত ১ কোটি কোভিড-১৯ ভ্যাকসিনের ডোজ দেওয়ার উদ্যোগ নেয়। পরে এই কর্মসূচি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION