1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে গ্রামীণ মেলায় মানুষের ঢল - Bangladesh Khabor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :

ফকিরহাটে গ্রামীণ মেলায় মানুষের ঢল

  • Update Time : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৪৪৮ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট: বাগেরহাটের ফকিরহাটে ঐতিহ্যবাহী মানসা কালিবাড়ি কালীপূজা উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ মেলা। প্রতি বছরের মতো এবারও মেলায় হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতি দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে মেলায় পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। মেলাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতির কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে এই স্থানটি। প্রশাসনের পক্ষ থেকে মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী মানসা কালী মন্দির। কত শতকে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছে তা কেউ বলতে না পারলেও জানা যায়, মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী মন্দিরটি ধ্বংস করে দেয়। স্বাধীনতার পর ধর্ণাঢ্য এক ব্যাক্তির সহায়তায় এই মন্দিরটি পুনঃনির্মাণ করা হয়। সেই সময় থেকে মন্দিরটির প্রতিষ্ঠাবার্ষিকী ও কালীপূজা উপলক্ষে এখানে অনুষ্ঠিত হয়ে আসছে গ্রামীণ মেলা।

এবার ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে মানসা কালীবাড়িতে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। এখানে আসা সকল দর্শনার্থীকে বিদ্যালয়ের মাঠে সারিবদ্ধভাবে বসিয়ে খাবার পরিবেশন করা হয়।

এছাড়া মেলা উপলক্ষে মানসা কালী মন্দির সেবা সমিতি ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। চুড়ি, ফিতা, থালা, বাসন, খেলার সামগ্রী রয়েছে এই মেলায়। সাজসজ্জার উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। নিজেদের পছন্দের জিনিসটি কিনতে এখানে ছুটে আসছেন বিভিন্ন জেলার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION