1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাঙালির সৃজনশীলতা পৃথিবীতে অনন্য: টেলিযোগাযোগমন্ত্রী - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

বাঙালির সৃজনশীলতা পৃথিবীতে অনন্য: টেলিযোগাযোগমন্ত্রী

  • Update Time : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২৬৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশের হস্তশিল্প বিশেষ করে মসলিন, খদ্দর, তাঁত, হাতের কাজ, মৃৎ ও কাসার শিল্প কিংবা জামদানি তৈরিতে বাঙালি সৃজনশীলতা পৃথিবীতে এক অনন্য দৃষ্টান্ত।

তিনি রোববার রাজধানীর শাহবাগে কারিকা বাংলাদেশ হস্তশিল্প সমবায় ফেডারেশন লিমিটেডের ‘হস্তশিল্প আর ডিজিটাল প্রযুক্তির সম্মেলনে শুরু হোক বিশ্ব যাত্রা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথিব বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমাদের আবহমান সংস্কৃতিসহ সাধারণ মানুষের সৃজনশীলতা পৃথিবীর সামনে তুলে ধরতে হবে। এ ব্যাপারে বর্তমান সরকার সম্ভাব্য সবধরনের সহযোগিতা প্রদানে বদ্ধপরিকর।

মন্ত্রী ‘সৃজনশীল থাই্ল্যান্ড’ কর্মসূচির দৃষ্টান্ত তুলে ধরে বলেন, ‘আমরা চাই আমাদের হস্তশিল্প, মৃৎশিল্প, কারুশিল্পসহ লোক সংস্কৃতির মিশ্রনে উৎপাদিত পণ্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার যে অভিযাত্রা শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ পঞ্চম শিল্প বিপ্লবে নেতৃত্বের জায়গায় উপনীত হয়েছে। উন্নত, সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হচ্ছে।

মন্ত্রী ডিজিটাল মার্কেটিংয়ের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ ও প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দেশের ঐতিহ্যবাহী কারুশিল্প কিংবা হস্তশিল্পকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার সুযোগ কাজে লাগাতে সংশ্লিষ্টদের এগিয়ে আসারও আহ্বান জানান।

তিনি বলেন, বঙ্গবন্ধু ১৯৭৪ সালের সেপ্টেম্বর মাসে কারিকা বাংলাদেশ’র জাতীয় হস্তশিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন, যা ‘আমাদের হস্তশিল্প, মৃৎশিল্প, কারুশিল্পসহ লোক সংস্কৃতির বিকাশে তার অসীম পৃষ্ঠপোষকতার এক অনন্য দৃষ্টান্ত।

টেলিযোগাযোগ মন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতিধন্য কারিকা বাংলাদেশ হস্তশিল্প সমবায় ফেডারেশন লিমিটেডকে ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বঙ্গবন্ধু সমবায়ের উপর গুরুত্ব দিয়েছেন। আপনারা সমবায়ের ভিত্তিতে কাজ করে এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্মৃতিধন্য প্রতিষ্ঠানটি এগিয়ে নিতে হবে। একে ধ্বংস হতে দেওয়া যাবে না। আপনাদের প্রসারে সম্ভাব্য যেকোনো সহায়তা করার পাশাপাশি ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে আপনাদের পাশে থাকবো।

এর আগে মোস্তাফা জব্বার ফিতা কেটে কারিকা বাংলাদেশ হস্তশিল্প সমবায় ফেডারেশন লিমিটেডের ‘হস্তশিল্প আর ডিজিটাল প্রযুক্তির সম্মিলনে শুরু হোক বিশ্ব যাত্রা‘ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করেন। মন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে পণ্যের গুণগতমান , ডিজাইন ও ব্যবস্থাপনার ভূয়শী প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা সাবেক অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম এবং কারিকা বাংলাদেশ হস্তশিল্প সমবায় ফেডারেশন লিমিটেডের চেয়ারম্যান জরিনা সাইদসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION