1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সংসদ অধিবেশন শুরু আজ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: জামায়াত আমির জ্বালানি তেলের রেশনিং আপাতত চলবে: জ্বালানিমন্ত্রী ফ্যামিলি কার্ড নারী দিবসের প্রতিপাদ্যের চেতনাকে প্রতিফলিত করে : প্রধানমন্ত্রী কুষ্টিয়ার মিরপুরে তিন সরকারী দপ্তরে চুরি আমি একটি ঐতিহ্যবাহী অসম্প্রদায়িক মাদক ও দুর্নীতি মুক্ত কোটালীপাড়া গড়তে চাই : এস এম জিলানী মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ টাকা জরিমানা 

সংসদ অধিবেশন শুরু আজ

  • Update Time : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২২৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: আজ শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন। বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে।

গত ৯ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, এবারের অধিবেশনও সংক্ষিপ্ত হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ অধিবেশন আহ্বান করা হয়েছে। এরপর আগামী জুনে অনুষ্ঠিত হবে বাজেট অধিবেশন। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদের ১৬তম অধিবেশন শেষ হয়।

এ ১৭তম অধিবেশনে বেশ কয়েকটি বিল পাস হবে এবং মন্ত্রী পরিষদে অনুমোদন হওয়া আরো কয়েকটি বিল পাসের জন্য সংসদে উপত্থাপন করা হবে।

সোমবার অধিবেশনের প্রথম দিনেই চাকরির শর্তাবলী সম্পর্কিত গণমাধ্যম কর্মী বিল তোলা হবে বলে জানা গেছে।

এদিকে কোভিড-১৯ পরিস্থিতি কমে এলেও এখনো পুরোপুরি নির্মূল না হওয়ার কারণে এবারের অধিবেশনেও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। সংসদের এ অধিবেশনে অংশগ্রহেণর জন্য এমপি, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের করোনা পরীক্ষা করা হয়েছে।

পরীক্ষায় যাদের কোভিড নেগেটিভ আসবে তাদেরই কেবল অধিবেশনে অংশগ্রহণ ও সংসদ ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। করোনা সংক্রমণ পরিস্থিতি শুরু হওয়ার পর এবারই সাংবাদিকদের সংসদ ভবনে উপস্থিত থেকে অধিবেশন কাভার করার অনুমতি দেওয়া হচ্ছে। যদিও এর আগে দু’টি অধিবেশনে একদিন করে এ অনুমতি দেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION