1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নতুন প্রজন্মকে পূর্বসূরিদের ছাড়িয়ে যেতে হবে : রাদওয়ান মুজিব - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

নতুন প্রজন্মকে পূর্বসূরিদের ছাড়িয়ে যেতে হবে : রাদওয়ান মুজিব

  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ২৮৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক বলেছেন, দেশকে ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ দেশের দিকে এগিয়ে নিতে কার্যক্রম চলছে। এটি সফল করতে নতুন প্রজন্মকে পূর্বসূরিদের থেকে আরও আধুনিক ও পরিবর্তনশীল করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

সিআরআই-এর ত্রৈ-মাসিক পলিসি বিষয়ক ম্যাগাজিন হোয়াইট বোর্ডের সপ্তম সংখ্যার সম্পাদকীয়তে কথাগুলো বলেন তিনি।

রাদওয়ান মুজিব সেখানে আরও বলেন, বিশ্বের ক্রমবর্ধমান পরিবর্তনকে মোকাবিলা করতে পরবর্তী প্রজন্মকে গড়ে তোলার বিষয়কে এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আগামী দুই দশকে দেশকে দু’টি মাইলফলকে এগিয়ে যেতে হবে জানিয়ে ত্রৈমাসিক হোয়াইট বোর্ডের প্রধান সম্পাদক রাদওয়ান মুজিব বলেন, ২০২৬ সালের মধ্যে উন্নয়নশীল ও ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত-সমৃদ্ধ অর্থনীতিতে উন্নীত হতে হবে।

তিনি বলেন, ‘বর্তমানে যারা স্কুলে পড়ছেন তারাই আগামী দুই দশকে দেশকে নেতৃত্ব দিয়ে অগ্রগতি অব্যাহত রাখার দায়িত্ব পালন করবেন।’

এক পর্যবেক্ষণে তিনি বলেন, আগামী ২০ বছরে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণে ভবিষ্যতের নীতি নির্ধারকদের কথা ভাবতে হবে।

দেশ পরিচালনায় বিশ্বের নাম করা গবেষক ও লেখকদের নানা পরামর্শ ভিত্তিক প্রবন্ধ নিয়ে দেশের প্রথম নীতি নির্ধারণ বা পলিসি বিষয়ক ম্যাগাজিন হোয়াইটবোর্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION