1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশ মানবাধিকারকে সম্মান করে: স্পিকার - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, প্ল্যাকার্ড দেখাল রোহিঙ্গারা বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ

বাংলাদেশ মানবাধিকারকে সম্মান করে: স্পিকার

  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৯৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব মানবাধিকার রক্ষা করা এবং উৎসাহিত করা। রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনী যে নির্যাতন চালিয়েছে, সেটি মানবাধিকার লঙ্ঘন। একইসঙ্গে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়ে দেখিয়েছে, আমরা মানবাধিকারকে সম্মান করি।

বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত ‘একবিংশ শতাব্দীতে মানবাধিকার: কথার কথা নাকি বাস্তবতা’ বিষয়ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

একবিংশ শতাব্দীতে মানবাধিকার কথার কথা নাকি বাস্তবতা সে বিষয়ে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বৃহৎ লক্ষ্য অর্জনের জন্য মানবাধিকারকে সম্মান জানাতে হবে।

আন্তর্জাতিক শান্তি এবং ব্যবস্থা বজায় রাখার জন্য মানবাধিকার অত্যন্ত জরুরি বলেও তিনি জানান।

সাবেক রাষ্ট্রদূত এবং বিসের চেয়ারম্যান কাজী ইমতিয়াজ হোসেন বলেন, মানবাধিকার বিষয়ে যা বলা হয় এবং যেটি মেনে চলা হয়, এর মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। এটি রূঢ় বাস্তবতা।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের সংবিধান প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, মানবাধিকার রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, সবার এবং এ জন্য মানবাধিকার সম্পর্কে সবাইকে জানতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION