1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশি কৃষিপণ্যের বিপণনে সহায়তা করবে যুক্তরাষ্ট্র - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, প্ল্যাকার্ড দেখাল রোহিঙ্গারা বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ

বাংলাদেশি কৃষিপণ্যের বিপণনে সহায়তা করবে যুক্তরাষ্ট্র

  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৮৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: কৃষির সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিপণন বা সাপ্লাই চেইনের উন্নতি করা। বাংলাদেশি কৃষিপণ্যের বিপণন নিয়ে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ইউএসডিএর বাংলাদেশ মিশন প্রধান মেগান এম ফ্র্যানসিক।

বুধবার (২৩ মার্চ) ঢাকার আমেরিকান সেন্টারে যুক্তরাষ্ট্রের বৈদেশিক কৃষি সহায়তা (এফএএস) বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বাংলাদেশের কৃষিতে সহযোগিতা, বিনিয়োগ এবং পটভূমি জানানোর জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান দ্বন্দ্ব খাদ্য নিরাপত্তায় আরও সংকট তৈরি করবে জানিয়ে মেগান এম ফ্র্যানসিক বলেন, ইতোমধ্যে খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। সামনের দিনে সাপ্লাই চেইন আরও বাধাগ্রস্ত হতে পারে। বিশেষ করে কৃষি উপকরণ বিপণন বাধাগ্রস্ত হতে পারে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই চায় না খাদ্য ও কৃষিপণ্যের ওপর বাধা আসুন। শক্তিশালী জি-৭ এর সদস্য হিসেবে প্রতিবারই যুক্তরাষ্ট্র বলে আসছে, কৃষিপণ্যের ওপর যেন কোনো দেশই নিষেধাজ্ঞা না দেয়।

বাংলাদেশের কৃষির উন্নয়নে সামনের দিনে ইউএসডিএ কী করবে এমন প্রশ্নের জবাবে মেগান এম ফ্র্যানসিক বলেন, কৃষিতে যান্ত্রিকীকরণ এবং আরও সঠিক তথ্য সরবরাহ বাড়ানোয় নজর দিচ্ছে ইউএসডিএ। এছাড়া কৃষির উন্নয়নে সরকারি ও বেসরকারি অংশীদারত্ব বাড়াতে কাজ করা হবে। বিশেষ করে কৃষির মাধ্যমে নারীর ক্ষমতায়ন বাড়ানো, কৃষক ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া ও দক্ষ করে তোলায় কার্যক্রম গ্রহণ করা হবে। এছাড়া বাংলাদেশি কৃষি বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের যুক্তরাষ্ট্র সরকার উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য ফেলোশিপ কার্যক্রম আরও বিস্তৃত করছে।

২০০৬ সাল থেকে বাংলাদেশি স্কুল শিক্ষার্থীদের জন্য ১২ কোটি ডলারের খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালান করে আসছে ইউএসডিএ। বাংলাদেশি কৃষিপণ্যের বাণিজ্য সহজীকরণে সহায়তা অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি। তৈরি পোশাক খাতের জন্য সুতার একটি বড় অংশ আমদানি করা হয় যুক্তরাষ্ট্র থেকে। সেটিও সামনের দিনে সরবরাহ করবে। বাংলাদেশের কৃষির উন্নয়নে সব ধরনের সহযোগিতা ও কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে, বাংলাদেশের কৃষি ও খাদ্য নিরাপত্তায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ জলবায়ুর পরিবর্তন। উপকূলীয় অঞ্চলে শস্য আবাদে আরও ঝুঁকি তৈরি হতে পারে। এজন্য বাংলাদেশে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াবে যুক্তরাষ্ট্র। এছাড়া নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় সহযোগিতা আরও প্রসারিত করবে দেশটি। বাংলাদেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ৫০ কোটি ডলারের কার্যক্রম বাস্তবায়ন করছে ইউএসডিএ।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) ১৫ সদস্য উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বিএজেএফ সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন, সহ-সভাপতি ইয়াসির ওয়ার্দাদ, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ আল-মাসুম মোল্লা প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION