1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার থেকে খেজুর বিক্রি করবে টিসিবি - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

মঙ্গলবার থেকে খেজুর বিক্রি করবে টিসিবি

  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৮৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মঙ্গলবার (২২ মার্চ) থেকে প্রতি কেজি ৮০ টাকা দরে খেজুর বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। একজন ক্রেতা টিসিবির ট্রাক থেকে সর্বোচ্চ ১ কেজি পর্যন্ত কিনতে পারবেন।

সোমবার সংস্থাটির এক সংবাদবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে, আজ (সোমবার) আগের চার পণ্য তেল, চিনি, ডাল, পেঁয়াজের সঙ্গে টিসিবির ট্রাকে ৫০ টাকা দরে ছোলা বিক্রি শুরু হয়েছে।

বর্তমানে টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা দুই কেজি করে চিনি, মশুর ডাল, এবং চার কেজি ছোলা ও পেঁয়াজ এবং দুই লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। প্রতি কেজি চিনির দাম ৫৫, ডাল ৬৫, পেঁয়াজ ৩০, ছোলা ৫০ এবং প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১১০ টাকা।

তবে খেজুর ও ছোলা ঢাকার বাইরে বিক্রি শুরু করা হয়নি। রাজধানীতে ১৩৭টি ট্রাকসেলের মাধ্যমে এসব পণ্য বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে প্রতি কেজি সয়াবিন তেল ১৭০ থেকে ১৮০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ১১০ থেকে ১৩৫ টাকা এবং চিনি প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি করা হয়। সেজন্য এসব পণ্য সাশ্রয়ী মূল্যে কিনতে টিসিবির ট্রাকে হুমড়ি খেয়ে পড়ছেন মানুষ।

এদিকে, রাজধানীর বাইরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দুই কিস্তিতে ১ কোটি পরিবারের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। প্রথম কিস্তি চলবে ২০-৩০ মার্চ এবং দ্বিতীয় কিস্তি চলবে ৩-২০ এপ্রিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION