1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ডিসি পদে কর্মকর্তা নির্বাচনে সাক্ষাৎকার শুরু ২৭ মার্চ - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

ডিসি পদে কর্মকর্তা নির্বাচনে সাক্ষাৎকার শুরু ২৭ মার্চ

  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩২৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগের জন্য যোগ্য কর্মকর্তা নির্বাচনে উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের সাক্ষাৎকার শুরু হচ্ছে আগামী ২৭ মার্চ।

রোববার (২০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।

মোট ১৭৫ জন কর্মকর্তাকে সাক্ষাৎকারে অংশ নেওয়ার জন্য ডাকা হয়েছে। আগামী ২৭ মার্চ ও ৩, ৪, ৬, ৭ ও ১০ এপ্রিল সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ ২৫ জন ও ৩, ৪, ৬, ৭ ও ১০ এপ্রিল ৩০ জন করে কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হবে। ২৭ মার্চ দুপুর ২টা, ৩ এপ্রিল ১১টা, ৪ ও ৬ এপ্রিল সকাল ১০টা, ৭ এপ্রিল সকাল সাড়ে ১১টা, ১০ এপ্রিল ১০টায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

সাধারণত উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তারা ডিসি পদে নিয়োগ পেয়ে থাকেন। নির্বাচিত যোগ্য কর্মকর্তাদের মধ্য থেকে পরবর্তীসময়ে ডিসি নিয়োগ দেওয়া হবে।

জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলি দেখে থাকেন। এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি ও চলমান উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করে থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION