1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
উন্নয়নের আলোয় উদ্ভাসিত দেশের প্রতিটি জনপদ: সেতুমন্ত্রী - Bangladesh Khabor
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

উন্নয়নের আলোয় উদ্ভাসিত দেশের প্রতিটি জনপদ: সেতুমন্ত্রী

  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৪১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সময়কালের অন্ধকার লোডশেডিংয়ের যুগ পেরিয়ে আজ দেশের প্রতিটি জনপদ উন্নয়নের আলোয় উদ্ভাসিত হয়েছে।

সোমবার সকালে সচিবালয়ে নিজ দফতরে সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের প্রতি এ আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, দেশরত্ন শেখ হাসিনা সবসময় জনগণের সুখ-দুঃখের সঙ্গে রয়েছেন। আর একথা বুঝতে পেরেই বিএনপি অগণতান্ত্রিক পথে হাঁটছে, চোরা গলির সন্ধান করছে। এসব বাদ দিয়ে বিএনপিকে আত্মশুদ্ধির পথে হাঁটার আহ্বান জানান তিনি।

দেশবিরোধী রাজনীতি, নেতিবাচক কর্মকাণ্ড এবং দুর্নীতি ও অপকর্মের জন্য বিএনপি এরই মধ্যে গণবিরোধী দল হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিএনপি মুখে যতই গণতন্ত্রের কথা বলুক প্রকৃতপক্ষে তারাই গণতন্ত্রবিরোধী অপশক্তি এবং গণতন্ত্রের চলমান অগ্রযাত্রায় প্রধান প্রতিবন্ধক বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিএনপি নির্বাচন-ভীতি রোগে আক্রান্ত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অবিরাম সরকারের অন্ধ সমালোচনা এবং মিথ্যাচার এ রোগের লক্ষণ। বিএনপি রোগ সারাতে আবারো বিদেশি চিকিৎসকের কাছে ধরনা দিতে শুরু করেছে, কিন্তু এতে কোনো লাভ হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION