1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পঞ্চগড় জেলা আ’লীগের সভাপতি সুজন, সম্পাদক সম্রাট - Bangladesh Khabor
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার, উদ্ধার ৪ মোবাইল ফোন ভোট ফুরোলেও ফুরসত নেই: বিজয়ী হয়েই গণমানুষের সেবায় ছুটছেন এস এম জিলানী তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো নেই: জ্বালানিমন্ত্রী কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না: এসএম জিলানী কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর একজনের মৃতদেহ উদ্ধার হাতকড়া পরে বাবার দাফনে যুবলীগ কর্মী চঞ্চল, জানাজা না পেয়ে বললেন—‘আমি এক হতভাগ্য ছেলে’ কোটালীপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পঞ্চগড় জেলা আ’লীগের সভাপতি সুজন, সম্পাদক সম্রাট

  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৫৩৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনকে সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটকে সাধারণ সম্পাদক করে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সহ-সভাপতি হয়েছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান।

রোববার (২০ মার্চ) পঞ্চগড় জেলা শহরের চিনিকল মাঠে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

নাম ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আনোয়ার সাদাত সম্রাটের সঞ্চালনায় সম্মেলনে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মজাহারুল হক প্রধান বক্তব্য রাখেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION