1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাবান্ধা বন্দরে ফোর লেন সম্প্রসারণ কাজের উদ্বোধন - Bangladesh Khabor
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার, উদ্ধার ৪ মোবাইল ফোন ভোট ফুরোলেও ফুরসত নেই: বিজয়ী হয়েই গণমানুষের সেবায় ছুটছেন এস এম জিলানী তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো নেই: জ্বালানিমন্ত্রী কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না: এসএম জিলানী কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর একজনের মৃতদেহ উদ্ধার হাতকড়া পরে বাবার দাফনে যুবলীগ কর্মী চঞ্চল, জানাজা না পেয়ে বললেন—‘আমি এক হতভাগ্য ছেলে’ কোটালীপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাবান্ধা বন্দরে ফোর লেন সম্প্রসারণ কাজের উদ্বোধন

  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৬৪০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় যানযট নিরসনে পিএমপি (সড়ক) কর্মসূচীর আওতায় বাংলাবান্ধা স্থলবন্দরে এক কিলোমিটার রাস্তা ফোর লেনে সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দিনগত রাতে পঞ্চগড় সড়ক জনপথের উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন বিকেলে পঞ্চগড় সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে বাংলাবান্ধা এলাকায় জিরো পয়েন্ট থেকে এক কিলোমিটার ফোর লেন রাস্তার কাজের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান।

পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, প্রায় ৯ কোটি ৪৮ লক্ষ টাকা ব্যয়ে এই ফোর লেন রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। ইতিমধ্যে যার কাজও শুরু হয়েছে। আর এই এক কিলোমিটার রাস্তায় বাস দাঁড়ানোর জন্য থাকছে দুটি “বাস বে”।

বাংলাবান্ধা জিরোপয়েন্ট থেকে এক কিলোমিটার ফোর লেন রাস্তার কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরত-ই- খুদা মিলন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION