1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে যাওয়া যাবে ভারতে - Bangladesh Khabor
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী: নয়ন ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ… গোপালগঞ্জে এক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করলেন সাবেক শিক্ষিকা জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী রাশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: খাদ্যমন্ত্রী টাকার অভাবে কেউ যেন চিকিৎসাবঞ্চিত না হন: রাষ্ট্রপতি কোটালীপাড়ায় সম্পত্তির লোভে ভাইকে মেরে ফেললো আপন ভাইয়েরা জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে যাওয়া যাবে ভারতে

  • Update Time : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৬৯৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: এখন থেকে নতুন কোনো ভিসা ইস্যু হলে এবং বাংলাবান্ধা স্থলবন্দর রুট উল্লেখ থাকলে ভিসাধারীরা এই চেকপোস্ট দিয়ে দিয়ে ভারত যাতায়াত করতে পারবেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ইমিগ্রেশন) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ দুই বছরের বেশি সময় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় যাত্রী পারাপার বন্ধ ছিল। এই রুটে ২০২২ সালে যেসব নতুন ভিসা অনুমোদন পাবে এবং ভিসায় বাংলাবান্ধা রুট যাদের উল্লেখ থাকবে, এমন ভিসাধারী যাত্রীরা এই রুট ব্যবহার করে ভারতে যাতায়াত করতে পারবেন। বৃহস্পতিবার উভয় দেশের সংশ্লিষ্টদের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, করোনার কারণে জরুরি সব রকমের ভিসায় বাংলাবান্ধা দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতের অনুমতি ছিলো না। বৃহষ্পতিবার থেকে ভিসা আবেদনের প্রেক্ষিতে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বাংলাবান্ধা চেকপোস্ট ব্যবহারের অনুমতি দেয়া হচ্ছে। এ জন্য নতুন ভিসায় এই রুট উল্লেখ থাকলে যে কেউ এই চেকপোস্ট দিয়ে ভারত যাতায়াত করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION