1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
১ এপ্রিল থেকে অনলাইনে মিলবে ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স সেবা - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, প্ল্যাকার্ড দেখাল রোহিঙ্গারা বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ

১ এপ্রিল থেকে অনলাইনে মিলবে ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স সেবা

  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৮৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: অনলাইনে হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য রাজস্ব আদায় করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও নগদ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক সই করা হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে এ সেবা চালু হবে।

রোববার (২০ মার্চ) বেলা ৩টায় রাজধানীর গুলশান দুইয়ে ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনের হলরুমে (লেভেল-৬) মেয়র মো. আতিকুল ইসলামের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক সই করা হয়।

ডিএনসিসি মেয়র বলেন, ট্যাক্স দেওয়াসহ অন্যান্য লেনদেন ব্যবস্থাকে সহজ, যুগোপযোগী ও ঝামেলামুক্ত করার লক্ষ্যে আমরা অনলাইনে লেনদেন পদ্ধতি অনুসরণ করতে যাচ্ছি। ১ এপ্রিল থেকে নগরবাসী ঘরে বসে খুব সহজে অনলাইনে নিজেই ট্যাক্স দিতে পারবে। ঘরে বসেই অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স দেওয়াসহ অন্যান্য লেনদেন করতে পারবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হাত ধরে দেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। তার হাত ধরে প্রতিদিনই ই-সেবার ক্ষেত্র ও পরিসর বিস্তৃত হচ্ছে। প্রতিনিয়ত অটোমেশনের পরিধি বাড়ছে। সেই ধারাবাহিকতায় ডিএনসিসি একটি পেপারলেস প্রতিষ্ঠানে পরিণত হওয়ার লক্ষ্যে কাজ করছে।

১ এপ্রিল থেকে অনলাইনে মিলবে ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স সেবা

তিনি আরও বলেন, রেভিনিউ অটোমেশনের এ অগ্রযাত্রায় ডিএনসিসির সঙ্গে যুক্ত হয়েছে ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের মাধ্যম নগদ। আজ ডিএনসিসি ও নগদের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আমি নগদকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাই ডিএনসিসির রাজস্ব বিভাগকে রেভিনিউ অটোমেশনের কাজটি বাস্তবায়নের জন্য।

ডিএনসিসির পক্ষে প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া ও নগদ লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ সমঝোতা স্মারকটিতে সই করেন।

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION