1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনা তদন্তে নৌ মন্ত্রণালয়ের কমিটি - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, প্ল্যাকার্ড দেখাল রোহিঙ্গারা বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনা তদন্তে নৌ মন্ত্রণালয়ের কমিটি

  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৮২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে কমিটিকে।

রোববার (২০ মার্চ) কমিটি গঠন করে মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আ ন ম বজলুর রশীদকে।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন নৌপরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার ক্যাপ্টেন আবু সাইদ মোহাম্মদ দেলোয়ার রহমান।

অপরদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক) মুহাম্মদ রফিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

১৯৭৬ সালের অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশে দেওয়া ক্ষমতা বলে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এর কারণ উদঘাটন ও দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা সংস্থাকে শনাক্ত করবে কমিটি। এছাড়া দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ করে সুনির্দিষ্ট সুপারিশ দেবে।

এর আগে রোববার আনুমানিক বেলা সোয়া ২টায় শীতলক্ষ্যা তৃতীয় সেতুর কাছে কয়লাঘাট এলাকায় নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জগামী এম এল আফসার উদ্দিন নামের যাত্রীবাহী লঞ্চের সঙ্গে এম ভি রূপসী-৯ মালবাহী জাহাজের সংঘর্ষ হয়।

এ ঘটনায় ১৫-২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION