1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার সুশীল সমাজের সঙ্গে বসবে ইসি - Bangladesh Khabor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: তাহের

মঙ্গলবার সুশীল সমাজের সঙ্গে বসবে ইসি

  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩৩২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আলোচনার জন্য শিক্ষাবিদদের পর এবার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। ২২ মার্চ (মঙ্গলবার) বেলা ১১টায় রাজধানীর নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এজন্য ৪০ জন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

রোববার (২০ মার্চ) ইসির সুগ্ম সচিব আসাদুজ্জামান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ সংলাপের পর ৩০ মার্চ জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করবে ইসি। আগামী নির্বাচনগুলো কীভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা যায়, সে বিষয়ে সংলাপে অংশগ্রহণকারীদের কাছ থেকে মতামত নেওয়া হবে।

এর আগে প্রথম দফায় ১৩ মার্চ ইসির সংলাপে ৩০ জন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানানো হলেও মাত্র ১৩ জন উপস্থিত ছিলেন। সেই সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন, পরে আরও বেশি সংখ্যক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে। এজন্য এবার ৪০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

যে ৪০ বিশিষ্টজন ইসির সংলাপে আমন্ত্রণ পেয়েছেন তারা হলেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, ড. হোসেন জিল্লুর রহমান, এম হাফিজ উদ্দিন খান, আবদুল মুহিত চৌধুরী, ওয়াহিদ উদ্দিন মাহমুদ, মির্জ্জা আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, আব্দুল ময়ীদ চৌধুরী, রোকেয়া এ রহমান, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক রওনক জাহান, ড. মোস্তাফিজুর রহমান, নিজেরা করি’র কো-অর্ডিনেটর খুশি কবির, সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান (সিইউএস) অধ্যাপক নজরুল ইসলাম, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েন, অধ্যাপক রুবায়েত ফেরদৌস, ড. এস শামীম রেজা।

এছাড়াও আমন্ত্রণ পেয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শেখ হাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসিন, সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. সিনহা এম এ সাঈদ, লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রদূত এ এফ এম গোলাম হোসেন, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, সাবেক সচিব আব্দুল লতিফ মন্ডল, গভর্নেন্স অ্যান্ড রাইট সেন্টারের প্রেসিডেন্ট ড. জহুরুল আলম, স্ট্রাটেজি এনালিস্ট ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাফিজ, সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দীন আহমদ, সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের প্রফেসর (বঙ্গবন্ধু চেয়ার) ড. সৈয়দ আনোয়ার হোসেন, বাংলাদেশ ইনডিজিনিয়াস পিপলস ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়ালিউর রহমান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বেগম শাহীন আনাম ও লিডারশিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এম এ সাঈদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION