1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ট্রাফিকের দায়িত্ব পেলে জোড়-বিজোড় নম্বরের ভিত্তিতে চলবে গাড়ি - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

ট্রাফিকের দায়িত্ব পেলে জোড়-বিজোড় নম্বরের ভিত্তিতে চলবে গাড়ি

  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৩৬৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব সিটি করপোরেশনকে দিলে জোড়-বিজোড় নম্বরের ভিত্তিতে গাড়ি চালানোর নিয়ম করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, গাড়ির নম্বর প্লেটের নম্বরটি জোড় না বিজোড়— সেই ভিত্তিতে রাজধানীর রাস্তায় গাড়ি নামাবেন গাড়ির মালিকরা। নম্বর প্লেটে যাদের জোড় সংখ্যা রয়েছে তারা মাসের জোড় তারিখের দিনে গাড়ি চালাতে পারবেন। পরের দিন চলবে বিজোড় সংখ্যার গাড়ি।

শনিবার (১৯ মার্চ) রাজধানীর উত্তরা সেক্টর-৭ এর রবীন্দ্র সরণির পশ্চিমের শেষ প্রান্ত বটমূলে ‘বঙ্গবন্ধু মুক্তমঞ্চ’র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র আতিক বলেন, রাজধানীর কোন রাস্তায় কী পরিমাণ গাড়ি চলাচল করে, কোন কোন রাস্তায় বেশি যানজট— এসব বিষয়ে গবেষণা করে কার্যকর ট্রাফিক ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, শিশু-কিশোরদের জন্য সুস্থ, সুন্দর বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। উত্তরা এলাকার শিশু ও কিশোরদের মুক্ত চলাচল, আড্ডা, গল্প, গান বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য এই মুক্তমঞ্চটির প্রয়োজন অনুধাবন করেই ডিএনসিসি এটি নির্মাণ করেছে।

ডিএসসিসি মেয়র বলেন, উত্তরা এলাকার শিশু-কিশোরদের সংস্কৃতির বিকাশের জন্য এই এলাকায় শিল্পকলা একাডেমি ও বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠানের শাখা প্রয়োজন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে আতিক বলেন, প্রধানমন্ত্রী দেশকে নিয়ে ভাবেন, দেশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উনার নেতৃত্বে দেশের উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। বঙ্গবন্ধু মুক্তমঞ্চটি নির্মাণের জন্য ডিএনসিসি মেয়রকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু মুক্তমঞ্চটি উত্তরা এলাকার শিশু-কিশোরদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। আমি চাই মুক্তমঞ্চটি ভবিষ্যতে আরও প্রসারিত হোক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION