1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর ডাকে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম: কৃষিমন্ত্রী - Bangladesh Khabor
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার, উদ্ধার ৪ মোবাইল ফোন ভোট ফুরোলেও ফুরসত নেই: বিজয়ী হয়েই গণমানুষের সেবায় ছুটছেন এস এম জিলানী তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো নেই: জ্বালানিমন্ত্রী কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না: এসএম জিলানী কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর একজনের মৃতদেহ উদ্ধার হাতকড়া পরে বাবার দাফনে যুবলীগ কর্মী চঞ্চল, জানাজা না পেয়ে বললেন—‘আমি এক হতভাগ্য ছেলে’ কোটালীপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর ডাকে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম: কৃষিমন্ত্রী

  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২৩১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের কল্যাণে আজীবন কাজ করেছেন। নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে, মানবতাকে ভালোবেসে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম।

শনিবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ধনবাড়ী উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কৃষিমন্ত্রী বলেন, তোমরা বড় হয়ে বঙ্গবন্ধুর জীবনী পড়বে, বঙ্গবন্ধুর আদর্শ নিজেদের জীবনে ধারণ করবে এবং বাস্তবে রূপ দেবে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার দায়িত্ব তোমাদের।

ড. আব্দুর রাজ্জাক আরো বলেন, বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এ দেশটি স্বাধীন করেছিলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার সরকার মো. কায়সার, ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ, উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন, পৌরসভার মেয়র মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শামছুল হুদা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION