1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্বাধীনতা দিবসে সরাসরি ঢাকা-টরন্টো রুটে উড়বে বিমান - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, প্ল্যাকার্ড দেখাল রোহিঙ্গারা বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ

স্বাধীনতা দিবসে সরাসরি ঢাকা-টরন্টো রুটে উড়বে বিমান

  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩০০ জন পঠিত

নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরন্টো রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। বিমানের এই রুট চালু হলে কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিরাও উপকৃত হবে।

শুক্রবার (১১ মার্চ) সকালে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘বিমান হাফ-ম্যারাথন’ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে একথা জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ২৬ মার্চ টরন্টোতে বিমানের ফ্লাইট যাত্রা করবে।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমরা ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়েও অনেক দূর অগ্রসর হয়েছি। ঢাকা থেকে জাপানের নারিতাতে ফ্লাইট চালুর বিষয়ে সবকিছু চূড়ান্ত হয়েছে। শুধু করোনার কারণে কার্যক্রম থেমে আছে। পৃথিবীর অন্য আন্তর্জাতিক গন্তব্যগুলোতেও বিমান অদূর ভবিষ্যতে ডানা মেলবে।’

উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে টরন্টোতে সরাসরি ফ্লাইট চালুর কথা জানিয়েছিল বিমান। কিন্তু করোনার কারণে সেটি আর বাস্তবায়ন করতে পারেনি সংস্থাটি। তবে অপেক্ষার অবসান ঘটিয়ে স্বাধীনতা দিবসে টরন্টোর আকাশে ডানা মেলতে যাচ্ছে বিমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION